This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

‘যে ওষুধ সাধারণরা কিনতে পারবে না, সেই ওষুধ দিয়ে চিকিৎসা করব না’



করোনাভাইরাসে আক্রান্ত গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী শারীরিক অবস্থা উন্নতির দিকে। নিজের বাসায় থেকে চিকিৎসা নিচ্ছেন তিনি। গতকাল সোমবার আমাদের সময়র সঙ্গে আলাপনে এ তথ্য জানান তিনি।

ডা. জাফরুল্লাহ বলেন, ‘আগের চেয়ে উন্নতি হয়েছে। তবে আমার স্পষ্ট কথা, যে ওষুধ সাধারণ করোনা রোগীরা কিনতে পারবে না, সেই ওষুধ দিয়ে আমি চিকিৎসা করব না। তার মানে ১৯৮২ সালের নীতিমালা অনুযায়ী, ওষুধের মূল্য নির্ধারণ কমিটি মোতাবেক ওষুধের মূল্য সরকার ঠিক করে না দিলে, ততক্ষণ পর্যন্ত ওই ওষুধ দিয়ে চিকিৎসা করিয়ে দেশবাসীর ক্ষতি করব না। যে ওষুধ সাধারণ মানুষের সামর্থ্যের মধ্যে নেই, সেই ওষুধ আমাকে বিনা পয়সায় দিলেও চিকিৎসা করাব না।’

গণস্বাস্থ্য কেন্দ্রের উদ্ভাবিত করোনাভাইরাস শনাক্তের কিট ‘জি র‌্যাপিড ডট ব্লট’ এর কার্যকারিতা পরীক্ষা করছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়।

এ প্রসঙ্গে জাফরুল্লাহ চৌধুরী বলেন, ‘জাতির এই ক্রাইসিসে আরও সিরিয়াস হওয়া উচিত ছিল, তা তারা করছেন না। আমাদের গণস্বাস্থ্য থেকে দেওয়া ৪০০ কিটের কার্যকারিতা পরীক্ষা হয়ে গেছে। এই কিটের পরীক্ষার ভিত্তিতে তো তারা প্রতিবেদন দিতে পারত।’

সরকার চাইলে এক মুহূর্ত দেরি হতো না। সরকার একাই সব ভালো কাজ করতে চায় বলেও মন্তব্য করেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী।

শ্বাস কষ্ট জনিত সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি অতঃপর করোনায় আক্রান্ত। সাবেক স্বাস্থ্য মন্ত্রী- নাছিম।

শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হওয়ার পর করোনাভাইরাস (কোভিড-১৯) শনাক্ত হয়েছেন সাবেক স্বাস্থ্যমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম।

শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) স্থানান্তর করা হয়েছে বলে জানিয়েছে রাজধানীর শ্যামলীতে অবস্থিত বাংলাদেশ স্পেশালাইজড হসপিটাল কর্তৃপক্ষ।

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছেন, ‘আজ দুপুরে শ্বাসকষ্ট নিয়ে মোহাম্মদ নাসিম হাসপাতলে ভর্তি হন। পরে সিটিস্ক্যানে শ্যাডো ধরা পড়ে। সন্ধ্যার দিকে পর পর করোনা পরীক্ষার ফলে দেখা যায় তিনি কোভিড-১৯ পজিটিভ। পরে আগে তাকে আইসিইউতে নেওয়া হয়।’

নাসিমের ছেলে ও সাবেক সংসদ সদস্য তানভীর শাকিল জয় তার বাবার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

মোহাম্মদ নাসিমের স্ত্রী লায়লা আরজুমান্দ করোনায় আক্রান্ত হয়ে গত ২৭ মে থেকে একই হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

গত রোববার তিনি বাসায় ফিরেছেন।

সূত্রঃ চ্যানেল আই।

আবারো করোনায় মৃত্যু ৩৭ জন। আক্রান্ত ২৯১১ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন প্রেস-ব্রিফিংটি দুপুর ২ঃ৩০ এ অনুষ্ঠিত হয় ।

আজকের অনলাইন প্রেস-ব্রিফিং এ তথ্য উপস্থাপন করেন আইইডিসিআর এর অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডাক্তার নাসিমা সুলতানা ।

স্বাস্থ্য অধিদপ্তর থেকে প্রকাশিত দেশে করোনা পরিস্থিতির বিগত ২৪ ঘন্টার সর্বশেষ আপডেট নিচে তুলে ধরা হলো -

বিগত ২৪ ঘন্টায় নমুনা সংগ্রহ        = ১৪,৯৫০ টি
বিগত ২৪ ঘন্টায় নমুনা পরিক্ষা       = ১২,৭০৪ টি
এ পর্যন্ত দেশে মোট নমুনা পরিক্ষা  = ৩,৩৩,০৭৩ টি

বিগত ২৪ ঘন্টার ফলাফলঃ-
--------------------------------  

* নতুন করোনা শনাক্ত  = ২,৯১১ জন
* নতুন মৃত্যু হয়েছে       = ৩৭ জন
*নতুন করে সুস্থ হয়েছে = ৫২৩ জন

বাংলাদেশে করোনা পরিস্থিতির সর্বমোট হিসাবঃ-
--------------------------------------------------------

* সর্বমোট করোনা শনাক্ত = ৫২,৪৪৫ জন
* সর্বমোট মৃত্যু হয়েছে     = ৭০৯ জন
* সর্বমোট সুস্থ্য হয়েছে     = ১১,১২০ জন

শেয়ার করে তথ্য গুলো সবাইকে দেখার সুযোগ করে দিবেন , ধন্যবাদ ।